পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরশহরে রাতের আঁধারে মো. নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই বাড়ির বাউন্ডারি দেয়ালসহ বিভিন্ন স্থাপণা ভেঙে ফেলেছেন দুর্বৃত্তরা।
গত শুক্রবার রাতে পৌর শহরের শান্তি বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি বাগ এলাকার বাসিন্দা মৃত. আ.লতিফের ছেলে নিজাম উদ্দিন ব্যবসার কাজে চট্রগ্রামে থাকেন। তার শান্তিবাগের বাড়িতে ভাড়াটিয়ারা থাকেন। ঘটনার দিন রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা করেন। হামলায় দুর্বৃত্তরা বাড়ির স্থাপণাসহ বাউারি দেয়াল ভেঙে ফেলেন।
এবিষয়ে বাড়ির মালিক নিজাম উদ্দিন বলেন, ‘আমি বাড়িতে থাকি না। ব্যবসার কাছে চট্রগ্রাম থাকি। কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি করে আসছেন। তারা বিভিন্ন সময় আমার ক্ষতি করার করার পায়তারা করে আসছিল। তারাই আমার বাড়িতে হামলা করেছেন। আমি এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রশাসন যেনো তদন্ত করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনে।
এবিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. নুরুল হক বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বাউন্ডারি ওয়াল ভাঙার প্রমাণও মিলেছে। পূর্ববিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.