নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি পদে টাঙ্গাইল থেকে আ.লীগের মনোনয়ন পেয়েছেন আ.লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিম এবার দিয়ে ৩য় বারের মতো সংরক্ষিত নারী আসনে এমপি পদে আ.লীগের মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটিতে প্রথম বারের বারের মতো সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.