১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বৈশাখী টিভির বিশেষ আয়োজনে রয়েছে ১টি নাটক, ২টি সিনেমা এবং বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ভ্যালেন্টাইনস স্পেশাল ‘বৈশাখী সকালের গান’-এ অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল। প্রচার হবে সকাল ৮ টা ২০ মিনিটে।
দুপুর ১.০০ মিনিটে রয়েছে চলচ্চিত্রের রোমান্টিক সব গান নিয়ে ভ্যালেন্টাইনস স্পেশাল ‘শুধু সিনেমার গান’। বৃষ্টি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।
দীর্ঘদিন পর ভালোবাসার গান নিয়ে বৈশাখী টিভির পর্দায় হাজির হবেন জননন্দিত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ও তার দল। ‘বৈশাখীর ভালোবাসার গান’ নামে অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৫.৩৫ মিনিটে। প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ।
রাত ১০ টায় প্রচার হবে ভ্যালেন্টাইনস ডে’র বিশেষ নাটক ‘হৃদয়ের টান’। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- জোভান, কেয়া পায়েল, দিলারা জামান, সমু চৌধুরী প্রমুখ।
২টি সিনেমার মধ্যে সকাল ১০.০০ টায় প্রচার হবে: ‘অন্তরে অন্তরে’। অভিনয়ে- সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা, রাজীব প্রমুখ।
দুপুর ২.৩০ মিনিটে ‘লাভ স্টেশন’। অভিনয়ে-বাপ্পী, মিষ্টি জান্নাত, শাহনূর, আলেকজান্ডার বো, কাজী হায়াৎ প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.