মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল কবীর,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল।উক্ত অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি ১৬০ জন পরীক্ষার্থীকে আনুষ্ঠানিক ভাবে বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ করেে নেয়া হয়।এসময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.