জামালপুরে বকশীগঞ্জে থানা পুলিশের অভিযান চালিয়ে ৪ গাজা সহ আব্দুল কাদের (৩০) মুসলিম উদ্দিন (৫৫)ও বাবু মিয়া( ২০) হযরত আলী (৪৮) আবু কালাম আজাদ ওরফে পানিশ নামে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।বুধবার ৭ই ফেব্রুয়ারি রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের খালেকের মোড়,
সারমারা( টালিয়াপাড়া),ও জানকিপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন উপজেলার কুশল নগর দক্ষিনপাড়া গ্রামের মৃত গোল্লা মিয়ার গ্রামের ছেলে আব্দুল কাদের, শ্রীবরদী উপজেলার বালুঘাট গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে বাবু মিয়া, সারমারা (টালিয়াপাড়া)গ্রামের আমজাদ আলীর ছেলে হযরত আলী ও জানকীপুর পুরান বাশকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আবুল কালাম আজাদ ওরফে পানিশ ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ৭ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদ ভিত্তিতে নিলক্ষিয়া ইউনিয়নের খালেকের মোড়, সারমারা( টালিয়াপাড়া),ও জানকিপুর থেকে পুলিশ অভিযান চালায়।সেখান থেকে ৪ জনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, ৮ই ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাশেদুল ইসলাম রনি
০১৭২০৫৭৪৩৫১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.