।মো:জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে শান্তিপুর্ণ পরিবেশে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট গত সোমবার (৬ফেব্রয়ারী)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।অফিসার্স ক্লবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন।
ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর এর সঞ্চালনায় খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সারাদিন অফিসে কাজ করার পর শরীর এবং মন ভাল রাখতে খেলার কোন বিকল্প নাই।তিনি অফিসার্স ক্লাবের এহেন উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। অফিসার্স ক্লাব নিয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা জানান।
আগামি ১৪ ই ফেব্রয়ারীতে ক্লাবটিকে ঢেলে সাঁজানোসহ বিভিন্ন খেলার উপযোগী করতে অফিসার্স ক্লাবের জন্য উপজেলা পরিষদ চত্বরে নতুন দ্বীতলভবন ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হবে। সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি সহ ক্লাবের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
আরো উপস্হিত ছিলেন অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীগন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.