জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট থেকে জয়পুরহাট রেল স্টেশন পর্যন্ত পাহারায় নিয়োজিত রয়েছে ১৯ জন আনসার ভিডিপির সদস্য তারা ৩ শিফট করে ২৪ ঘন্টা ডিউটি করেন।
প্রতিদিনের মতো টহল দিচ্ছিলেন আনসার সদস্য রফিকুল ইসলাম ও তার সঙ্গীরা, তাকে দেখে একজন বৃদ্ধা মহিলা তার কষ্টের কথা শেয়ার এবং শীতবস্ত্রের আবদার করেন, বৃদ্ধ মহিলা জানান তিনি কখনো সরকারি কোন শীতবস্ত্র বা কম্বল পান নাই, শীতের কারণে তার খুব কষ্ট হয়।
বৃদ্ধ মহিলার কথা গুলো আনসার বাহিনীর রেল ডিউটির টহল টিম মনোযোগ দিয়ে তার কষ্টের শোনেন।
তার কথা শুনে তাৎক্ষণিক নিজের শরীরের শীতের পোশাক টি খুলে বৃদ্ধ মহিলাকে শীতের সোয়েটার দান করেন আনসার সদস্য রফিকুল। তার দেখে ভিডিপি সদস্য আজাদও একটি সোয়েটার দান করেন।
তাৎক্ষণিক মুহূর্তকে ক্যামেরা বন্দি করেন আনসার সদস্য রাজা চৌধুরী এবং সবাইকে উৎসাহিত করেন।
আনসার সদস্য রাজা চৌধুরীর সাথে কথা বলে জানতে পারি তাদের টহল টিম সর্বদা মানবিক, তারা সর্বদা মানুষকে সাহায্য সহযোগিতা করতে ভালোবাসে এবং মাঝে মাঝেই সহযোগিতা করেন। সেই সাথে আনসার বাহিনীর বাইরে ও তাদের জয়পুরহাট স্বেচ্ছাসেবী সংগঠন নমক একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যার মাধ্যমে তারা সমাজসেবা মূলক কার্যক্রম চালান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.