ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জঃ রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সৌদীআরব শাখার উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ২৫ জানুয়ারী রাত ১১টায় স্হানীয় সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে।
সংগঠনটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর সভাপতিত্বে, বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ। প্রধান বক্তা ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রিপন সরকার, আবু তাহের মো. মহিউদ্দিন, ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী,দিদারুল আলম, শেখ মো. নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া,নিজাম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।
পবিত্র কোরান তিলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষনা করা হয়েছে।
আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষনা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।
২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.