রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ৬ জন জুয়াড়িকে আটক করেছে জামালপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ ।
শনিবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের হাজী আকরাম হোসেনের পতিত জমি থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন উপজেলার ধানুয়া গ্রামের মৃত নুর হোসেন সরকারের ছেলে বাবুল(৫৭),
ফজলুল হক সরকারের ছেলে রাখু মিয়া (৪৮),মৃত রঙ্গু শেখের ছেলে রবিউল ইসলাম (৫৩),মৃত নজিরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৫০), মৃত সুরুজ্জামানের ছেলে তাজা মিয়া (৪৮) ও আতাব উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন( ৩০)।
তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।ডিবি-২ জানায়, শনিবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের হাজী আকরাম হোসেনের পতিত জমি থেকে থেকে জুয়া খেলার সময় ওই ৬ জন জুয়াড়িকে আটক করা হয়।ডিবি উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ওই এলাকার একটি জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক ৬ জুয়াড়িকে রবিবার ২৮ জানুয়ারি বকশীগঞ্জ থানায় জুয়ার আইনে মামলা দিয়ে আদালত পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.