এস.এম.জামাল উদ্দিন শামীমঃ ময়মনসিংহের ভালুকায় ৮০ বোতল ফেন্সিডিলসহ রাব্বি নামে এক যুবককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বুধবার ২৪ জানুয়ারী রাতে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দের দিক নির্দেশনায় অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাব্বি ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, থানার এসআই সামিউল, এসআই খন্দকার আল রাজী, এএসআই তানভীর হাসান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে হবিরবাড়ী এলাকার মৃত নুরু মিয়ার বাড়ী থেকে ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে। এ সময় পালিয়ে যায় ফরহাদ নামে আরো একজন। ফরহাদের বাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পলাশিকুড়া গ্রামে।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আটককৃত রাব্বিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.