রাশেদুল ইসলাম রনিঃ জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদসহ জাহিদুল ইসলাম( ২১) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।২৩ জানুয়ারি রাত দশটায় উপজেলার পৌর এলাকার কাগমারীপাড়া জাহিদুল ইসলামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কাগমারীপাড়া মোহাম্মদ আলীর ছেলে।ডিবি সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদ ভিত্তিতে ডিবি-২ উপ- পরিদর্শক আবু শরীফের নেতৃত্বে পৌর এলাকার কাগমারীপাড়া জাহিদুলের নিজ বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল।
সেখান থেকে ভারতীয় ৬ বোতল মদ সহ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দেওয়ানগঞ্জে ডিবি-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।ডিবি-২ এর ওসি সোহেল রানা বলেন, ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.