রাশেদুল ইসলাম রনি ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ৪ জন জুয়াড়িকে আটক করেছে জামালপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ ।
১৭ জানুয়ারি রাত সাড়ে ১১ টায় উপজেলার পৌরসভার চুনিয়াপাড়া গ্রামের হেলান উদ্দিনের টিনের ছাপড়া একটি ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চুনিয়াপাড়া গ্রামের আঃহাকিমের ছেলে হেলাল উদ্দিন (৪৫), উত্তর কালিকাপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে আকা মিয়া (৪৫), মৃত জসিজল হক খোকার ছেলে ফারুক হোসেন (৫০) ও চর কালিকাপুর গ্রামের তারাজল শেখের ছেলে আফাজ শেখ(৪৯)।তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।
ডিবি-২ জানায়,বুধবার ১৭ জানুয়ারি রাত সাড়ে ১১ টায় দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভার চুনিয়াপাড়া গ্রাম থেকে হেলান উদ্দিনের টিনের ছাপড়া ঘর থেকে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে আটক করা হয়।
ডিবি উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ওই এলাকার একটি ঘরে জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক ৪ জুয়াড়িকে ১৮ জানুয়ারি জুয়ার আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.