মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের চিরিরবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ এক নারীকে আটক করেছে র্যাব-১৩।
শনিবার ভোরে উপজেলার পুনট্টি ইউনিয়নের করঞ্জি গ্রামের দক্ষিণপাড়া এলাকার সালমা বেগম (৩০) নামে নারীর নিজ ঘরে তল্লাশী করে খাটের নিচ থেকে ৩২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত সালমা (৩০) ওই এলাকার মুকুল হোসেনের স্ত্রী। র্যাবের উপস্থিতি টের পেয়ে তার শশুর মাদক বিক্রেতা আক্কাশ আলী (৫৫) পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আরো পড়ুন ইসলামপুরে বালু ও মাটি খেকো রুহুল আমিনের হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.