মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম এর তেতুলতলা বাজারে নৌকা মার্কার প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক আলোকসজ্জা করার অপরাধে নৌকা প্রতীকের পক্ষে রফিকুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলার তেতুলতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবীর।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি অনুসরণ না করে নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম এর তেতুলতলা বাজারে নৌকা মার্কার প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক আলোকসজ্জা করে।
উক্ত প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর পক্ষে রফিকুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
দন্ডিত রফিকুল ইসলাম তেতুলতলা এলাকার আব্দুল লতিফের ছেলে।এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবীর জানান,এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন ইসলামপুরে জিয়াউল হক জিয়া এস.এম শাহিনুজ্জামান শাহীনের কেচি মার্কাকে সমর্থন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.