মোঃ হোসেন আলী শাহ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র এমপি প্রার্থী এস.এম শাহীনুজ্জামান। এ আসনে ব্যাপক সরগরম রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য এস.এম শাহীনুজ্জামান। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন কেচি মার্কার। এস.এম শাহীনুজ্জামান তার নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলেছেন। কাক ডাকা ভোর থেকে গণসংযোগ করে চলেছেন। কর্মী-সমর্থক নিয়ে ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। করছেন উঠান বৈঠক ও পথসভা।
সরেজমিন ঘুরে দেখা যায়- জামালপুর-২ (ইসলামপুর) আসনে প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছে স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহীনুজ্জামান। দিন-রাত প্রচার-প্রচারণায় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তার শত শত নেতাকর্মী তার প্রচার কার্যক্রমে প্রতিদিন অংশ নিচ্ছেন। ভোট প্রার্থনা করার সময় নানা ধরণের প্রতিশ্রুতিও দিচ্ছে ভোটারদের। প্রতিদিন প্রার্থীরদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত এস.এম শাহীনুজ্জামানের কেচি মার্কা নিবাচনী প্রচারণায় শীর্ষে রয়েছে। প্রতিদিনই কেচি মার্কা বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামী ৭ জানুয়ারি কেচি মার্কায় ভোট দেয়ার জন্য সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করছে। স্বতন্ত্রি এমপি প্রার্থী এস এম. শাহীনুজ্জামান ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন । তিনি নির্বাচনী প্রচারণায় যেখানেই বের হচ্ছেন সেখানেই জনস্রোতে পরিণত হচ্ছে। ইসলামপুরে সর্বত্র এখন ভোটের হাওয়া ও উৎসব মুখর অবস্থা বিরাজ করছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.