রাশেদু ইসলাম রনি বকশীগঞ্জ জামালপুরঃ জামালপুরে বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)-২ বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ সোহাগ মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ৩০ (ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের খুনি পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত সোহাগ বাট্টাজোড় ইউনিয়নের খুনিপাড়া গ্রামের আল-আমিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি)-২ অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টীম মাদক গোপন সংবাদের ভিত্তিতে খুনিপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে সোহাগ মিয়া নামে একজনকে ১৭ পিচ ইয়াবাহ সহ আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.