মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলার ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন এর বিশেষ দিক নির্দেশনায় ২৯শে ডিসেম্বর ২০২৩ইং শুক্রবার এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ একটি বিশেষ অভিযান চালিয়ে, ফুলগাজী থানাধীন দক্ষিন আনন্দপুর বরকতউল্যাহ সমাজের মুক্তিযোদ্ধা আবুল হাসেমের বাড়ীর গেইটের সামনে থেকে ৮০(আশি)বোতল ফেন্সিডিল এবং ০১(এক)কেজি গাঁজা সহ একাদিক মাদক মামলার অভিযুক্ত আসামী শরিফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছেন।
থানা সূত্রে জানা গিয়েছে, সে ফুলগাজী উপজেলার জামমুড়া গ্রামের আফজাল রহমানের ছেলে। তাহার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিজ্ঞ আদালতে মামলা রুজু করিয়া প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.