রাশেদুল ইসলাম রনিঃ জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোহাম্মদ সোলাইমান নামের এক মাদক ব্যবসায়ী আটক । তার কাছ থেকে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
২৬ ডিসেম্বর সোমবার ভোর ৫ দিকে জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড়া এ অভিযান চালানো হয়। আটক সোলাইমান (৩৮) সীমারপাড়া পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সোলাইমানের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় দেহ তল্লাশী করে ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করেন।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.