মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে ২ শত শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ২১ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নলকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান সহ সংশ্লিষ্ট ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।উক্ত শীত বস্ত্র অনুষ্ঠানে নলকুড়া ইউনিয়নের হত-দরিদ্র শীতার্ত ২ শত পরিবারের মাঝে কম্বল প্রদান করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.