জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেতরে চলছিলো জুয়ার আসর। এসময় জেলা গোয়েন্দা পুলিশ-২ (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেফতার করে।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।
এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে তাদের হাতে নাতে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতার চিনাডুলী ইউনিয়নের ৫ নং ওর্য়াডের সদস্য মো: জহরুল ইসলাম (৫২)। রজব আলী অকন্দের ছেলে তিনি। এছাড়া বাকিরা হলেন সেকেন্দার আকন্দের ছেলে মো: খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজার মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে মো: হাফিজুর রহমান (৪৩), তারু মিস্ত্রীর ছেলে মো: মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে মো: আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে মো: বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে মো: আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে মো: জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০), খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২) ও সাইদুর রহমানের ছেলে মো: শামীমুল বাশার (৫২)। তাদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায়।
জেলা গোয়েন্দা পুলিশ-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, আমরা গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করি। পরে আসামীদের দুপুরে আদালতে হাজির করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.