হোসেন শাহ্ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার প্রতিফলন স্বরূপ" স্মার্ট বাংলাদেশ "গড়ার প্রত্যয়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ Campaign Advocacy Programme (Cap) এর ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামপুর উপজেলা শাখা।
গত শনিবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ টাউন হল জিমনেসিয়ামে ময়মনসিংহ বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় বিশেষ সম্মান স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাদী মোহাম্মদ আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিন আফজাল পান্থ, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল, সম্পাদক নাফিউল প্রমুখ।
ময়মনসিংহ বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় উপজেলা, পৌর শাখা, ১-১২টি ইউনিয়ন শাখা, ২টি আঞ্চলিক শাখা ও তৃনমূলের সকল ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন।
হোসেন শাহ্ ফকির
ইসলামপুর,জামালপুর।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.