হোসেন শাহ ফকিরঃ সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে হাসপাতাল চত্বরে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এস.এম জামাল আব্দুন নাসের।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. এম. আবু তাহের, অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস, রফিকুল ইসলাম রফিক, ছানোয়ার হোসেন, ইপিআই টেকনিশিয়ান মোহাম্মদ শাহ আলমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে,উপজেলার ২৮৮টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময় জেলা সিভিল সার্জন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.