
মোঃ আশরাফুল হক বাবু : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হতে বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু এবং সাবেক এমপি খন্দকার আব্দুল বাতেন এর স্ত্রী ও পুত্র সহ মোট ১৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) আ.লীগের দলীয় ফরম বিক্রি-জমার কাজ সমাপ্তি হওয়া পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আসনে বিগত সকল সংসদ নির্বাচনের থেকে এবারই প্রথম একটি দল (আওয়ামী লীগ) থেকে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়ন কিনেছেন।
এরা হচ্ছে - আহসানুল ইসলাম টিটু, এড. তারানা হালিম, তারেক শামস খান হিমু, মো. ইনসাফ আলী ওসমানী, জাকিরুল ইসলাম উইলিয়াম, কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব, মো. খুরশিদ আলম বাবুল, রেজাউল করিম রেজা, ব্যারিস্টার সালমান শামস জিৎ, মমতাজ খন্দকার, মো. হামিদুর রহমান ঝন্টু, আব্দুস সালাম প্রামাণিক, শেখ আব্দুর রহিম ইলিয়াস, এম শিবলী সাদিক, সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, অধ্যাপক শিবলী সাদিক।
উল্লেখ্য, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয় এবং ২১ নভেম্বর ফরম বিক্রির কাজ শেষ হয়েছে। সারাদেশে ৩০০ আসনে চার দিনে ৩ হাজার ৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। এতে আসন প্রতি মনোনয়ন প্রত্যাশী ১১ জনেরও বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি (২০২৪) তারিখে হবে ভোট গ্রহণ এবং ৩০ নভেম্বর (২০২৩) তারিখের মধ্যে নির্বাচন কমিশনে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.