আল কাদরি কিবরিয়া সবুজ, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খবিরিয়া আলিম মাদ্রাসা মাঠ থেকে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখান থেকে একটি বস্তাভর্তি বাঁশের লাঠিও উদ্ধার করে পুলিশ।
গতকাল ১ নভেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী সাংবাদিকদের জানান, রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.