রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এঘটনা ঘটে। মরিয়ম আক্তার মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, রোববার বিকালে মেরুরচর উত্তরপাড়া গ্রামের মরিয়ম আক্তার তার দাদী রুশেদা বেগমের সাথে পাশ্ববর্তী ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মরিয়ম তার ফুফুর বাড়ির আরও এক শিশুর সঙ্গে খেলতে যান।
এরপর খেলতে খেলতে ওই বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে ১১ টার দিকে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.