মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদ সহ মিষ্টার (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৫.৩০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিষ্টার উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের কালু গাজীর ছেলে।থানার সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া'র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া মোড়ের পূর্বপাশে ইউনিয়ন ভুমি অফিসের সন্মুখে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত মিষ্টার দীর্ঘদিন থেকে মাদক ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত। এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান,গ্রেপ্তারকৃত আসামী মিষ্টারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -০১৯৬৭২৮৫৩১৯।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.