দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস।
রবিবার ৩ টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীবাঙ্গা ইউনিয়নের সবুজপুর এলাকার জিঞ্জিরাম নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম (২২) হাতীবাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের মো. স্বাধীন মিয়ার ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিসের এ এস আই সানোয়ার হোসেন জানান,প্রবাসী আমিনুল ইসলাম ও তার বন্ধুদের নিয়ে দুপুরের পর নদীতে মাছ ধরতে যান।
মাছ ধরা শেষে তারা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টা প্রচেষ্টায় স্বাধীন মিয়ার ছেলে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তিনি আরো জানান, উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.