মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি :
সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় অনির্বাণ সংঘের মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান (হাবি মাস্টার) এর সভাপতিত্বে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন বিএসসি,সাংগঠনিক সম্পাদক হাবিব মো. সিদ্দিক জিলাম প্রমুখ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, নয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নুরুল ইসলাম।
উক্ত মিলাদ ও আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ফুলগাজীর উত্তর ধর্মপুর মুন্সি রজ্জব আলী জামে মসজিদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.