নিজস্ব প্রতিনিধি
ঢাকা, শুক্রবার ১৪, জুলাই,২০২৩: সময় টেলিভিশনের রংপুরের বিশেষ প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাব রংপুরের সিনিয়র সদস্য রতন সরকার রমেক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ১৩ জুলাই রাতে হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)'র পক্ষ থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, শিশু সন্তান সহ গুণগ্রাহী রেখে গেছেন। তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.