নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ব্যারিস্টার সামীর সাত্তার।বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসন থেকে আগামি দ্বাদশ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে সোমবার (৩ জুলাই) দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার, পানাতিয়া বাজার, হাসিনা গাজী বাজার ও বাট্টাজোড় নতুন বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ও সাধারণ মানুষের খোঁজ খবর নেন ও সৌজন্য সাক্ষাত করেন।
এসময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরেন এবং আগামি নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানান।
এসময় বকশীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর কামরুজ্জামান সুজন, মোজাহারুল ইসলাম ভিমল, রিপন মিয়া, জুয়েল মিয়া, ব্যবসায়ী খোকন আকন্দ , ছাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনকুড়িগ্রামে বজ্রপাতে যুবক নিহত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.