জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়ির পাশের বিলে মাছ ধরার সময় বজ্রপাতে শুকুর আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর দুইটার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাত এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী রৌমারী উপজেলার তিনতেলি গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে শুকুর আলী বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।
এসময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পাশ্ববতর্ী লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুন বকশীগঞ্জে মরহুম নাদিমের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার সামীর সাত্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.