আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)‘র সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) সাব-সেক্টর “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উদ্দ্যেগ” শীর্ষক প্রকল্পের আওতায় ( ০১ জুন) বাংলাদেশের সুনামধন্য ফুটবল একাডেমি রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি’র মহিলা খেলোয়াড়দের জন্য পরিবেশবান্ধব হলো-ব্লক দ্বারা নির্মিত আবাসিক কাম ড্রেসিং রুম স্থাপন কাজের শুভ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,এসময় আরো উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক রাণীশংকৈল। রাণীশংকৈল জোনের জোনাল ম্যানেজার আবু রায়হান,প্রজেক্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম সহ ইএসডিও‘র উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে এই একাডেমি টি সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ও যথেষ্ট সুনাম অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও সাফ জয়ী অন্যতম দুই সদস্য স্বপ্না রাণী ও সোহাগী কিস্কু এই একাডেমির খেলোয়াড় ।
একাডেমির নারী খেলোয়াড় কাকলীও প্রশিক্ষন নিতে বর্তমানে পর্তুগালে অবস্থান করছেন। এছাড়াও এই একাডেমির কমপক্ষে আরও ১২ থেকে ১৫ জন নারী খেলোয়াড় ঢাকার নারী লীগের হয়ে খেলছে। যদিও এই একাডেমির সাফল্যর ঝুড়ি পরিপূর্ণ তথাপী তাদের অপ্রাপ্তির সংখ্যাও যেন কম নয়। যেমন, তাদের দীর্ঘ দিনের প্রতাশা বা স্বপ্ন ছিলো একটি আধুনিক আবাসিক কাম ড্রেসিং রুম স্থাপন যা অদ্যবধি অপূর্ণ ছিলো।
অবশেষে তাদের সে স্বপ্ন বাস্তব হতে চলেছে ইএসডিও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) সাব-সেক্টর “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উদ্দ্যেগ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে। আবাসিক কাম ড্রেসিং রুম স্থাপনের ফলে একদিকে যেমন নারী খেলোয়াড় দের আবাসন সমস্যা সমাধান হবে । অপর দিকে তারা আরও বেশি উদ্যমী হয়ে ফুটবল খেলার মাধ্যমে দেশের জন্য সাফল্য বয়ে আনবে বলে মনে করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.