নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. চাঁন মিয়া'র তৃতীয় ছেলে আতাউর রহমান গগন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৮ মে) সন্ধ্যায় দীর্ঘ দিন রাজধানীতে চিকিৎসা শেষে ধুবড়িয়া বিষমপুর এলাকায় মরহুমের নিজ বাড়িতে ফিরে আসার পর পরই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
পরিবার পক্ষ থেকে ভাতিজা মো. ইউসুফ হোসেন লেনিন বলেন, আমার শ্রদ্ধেয় কাকা ইন্তেকাল করায় অপূরণীয় এক ক্ষতি হয়ে গেছে। তিনি তার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া'র মতোই ব্যাপক পরিচিত একজন মানুষ ছিলেন।কাকা'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ধুবড়িয়া ইউনিয়ন বাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি। বিষমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি ও নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম সহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ। তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.