"ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে ও রাষ্ট্রীয় জীবনে রবীন্দ্র-নজরুল চর্চা বেশী বেশী ছড়িয়ে দেয়া উচিত।
কারণ এই দুই ক্ষণজন্মা পুরুষের মতো এতো আধুনিক, বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক কবি বাংলা সাহিত্যে বিরল।" আজ বাহুবল আবৃত্তি পরিষদের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত 'রবীন্দ্র-নজরুল স্মরণ সভায়' বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।
বাহুবল আবৃত্তি পরিষদের তত্ত্বাবধায়ক পংকজ কান্তি গোপ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
উপজেলা সভাকক্ষে আয়োজিত এ স্মরণ সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রুহুল আমিন।
বাহুবল আবৃত্তি পরিষদের অন্যতম সদস্য আলমগীর কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আলিফ সোবহান চৌধুরী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মাহবুবুর রহমান, বাহুবল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবদুর রব শাহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নিরঞ্জন সাহা নিরু।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বাহুবল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো: সামছুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সদস্য সচিব মো: মামুনুর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম.শামসুদ্দিন, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সংস্কৃতিকর্মী, সাংবাদিকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সভাকক্ষে বাহুবল কলেজ, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাইস্কুল, সানশাইন মডেল হাইস্কুল, নিউ ভিশন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ আলেখ্যানুষ্ঠান। বাহুবল আবৃত্তি পরিষদের আহবায়ক মো: হাবিবুর রহমান সুমন ও শিক্ষক মনিরুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি, গান, পুথিপাঠ, জারিগান ও নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'বিদ্রোহী' কবিতাটি আবৃত্তি করে সকলকে মুগ্ধ করে আবৃত্তিকার লুৎফর রহমান তহবিলদার।
ব্যতিক্রমী পরিবেশনা ছিল প্রভাষক হাবিব খোকনের 'পুথিপাঠ'।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন-অহনা পাল তিথি, স্মৃতি সরকার, সায়মা আক্তার শোভা, দ্বীপ পাল, রুদ্র আচার্য্য ও পূর্ণা ভদ্রা শর্মী।
কবিতা আবৃত্তি করেন- লুৎফুর রহমান তহবিলদার, হাবিবুর রহমান সুমন ও রাহী গোপ।
সানশাইন মডেল হাইস্কুলের একদল ক্ষুদে শিক্ষার্থী পরিবেশন করেন দলীয় নৃত্য, জারিগান।
পুরো অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন সত্যপ্রিয় দে।
আলেখ্যানুষ্ঠানের সফল সমাপ্তি হয় অন্যান্যা বড়ুয়ার নৃত্যের মাধ্যমে।
আরও পড়ুন শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাছরিনের সংবাদ সম্মেলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.