এস.এম জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ভালুকায় ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মদন থানার কাদের গাজির ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহ জেলার ফুলপুর বালিয়া এলাকার মোস্তফার ছেলে হানিফ (২৯), ভালুকা থানার পুরুড়া গ্রামের নারঙ্গিপাড়া এলাকার হেলালের ছেলে মোশাররফ (৩০)।
এসময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ৮ মে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশিল এলাকার তালতলা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে।
এই চক্রটি রাতের বেলায় বাসাবাড়ি ও দোকানপাটের তালা কেটে সর্বস্ব লুট করে নিতো।
তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন দেওয়ানগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষক কে অব্যাহতি, জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.