জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর মিধাপাড়া মোড়ে ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ সোমবার ২৪শে এপ্রিল ভোর ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর মির্ধাপাড়া চৌরাস্তা মোড়ে এই অঙ্গীকান্ডের দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে কামালপুর মির্ধাপাড়া চৌরাস্তা মোড়ে সোনাহারের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশ পাশের আরও একটি দোকান পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যবসায়ীরা বলেন- এতে করে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষয় ক্ষতি হয়েছে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
আরও পড়ুন বোষ্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের বর্ষবরণ ১৪৩০ বাংলা উদযাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.