জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি:
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্হল বন্দরের কার্যক্রম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
ছুটিকালীন সময়ে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে যথা নিয়মে বন্দর পুনরায় ব্যবসায়ীদের কার্যক্রম চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে।
এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনি জান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.