মহিউদ্দিন মহি খোন্দকার,ফেনী প্রতিবেদন:-
ফেনী জেলার ফুলগাজীতে অতিরিক্ত গরম বাড়লে বিদ্যুৎ সরবরাহ ঘন ঘন বন্ধ করে দেয়া হয়। অর্থাৎ লোড শোডিং বেড়ে যায় দিগুন।
গত ১১ই এপ্রিল মঙ্গলবার বিদ্যুৎ লোড শোডিং এর বিষয়ে জানতে চাইলে, ফুলগাজী বিদ্যুৎ অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মোঃ ইকবাল হোসেন সাপ্তাহিক স্বাস্থ্য কথা পত্রিকার ভ্রাম্যামান প্রতিনিধি মহিউদ্দিন মহিকে জানান:- বর্তমানে ফুলগাজী উপজেলায় দিনের বেলা চাহিদা -৭.৫০ মেগাওয়াট বিপরীতে বরাদ্দ -২.৫ মেগা ওয়াট এবং রাতে চাহিদা ৯.২৫ মেগাওয়াট বিপরীত বরাদ্দ -৪ মেগাওয়াট।
প্রচন্ড গরমের কারণে লোড বেড়ে গিয়াছে। সকলকে ধৈর্য্য ধারন করার জন্য অনুরোধ করছেন।
এদিকে ফুলগাজী উপজেলার জনগণ ও ভুক্তভোগীদের অভিযোগ করেছেন, প্রতিদিন নোটিশ দিয়েছেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দৈনিক ৮/৯ ঘন্টা মতো দিনের বেলায় গাছের ডাল পালা কর্তন করার অজুহাতে।
তারপরও ইফতারের সময় তারাবিহ নামাজের সময় ও রাত ঘন্টায় ৫/৬ বার ঘন ঘন বিদ্যুৎ লোড শোডিং হবার কারণে রোগীর শিশু বাচ্চা বৃদ্ধ বয়সে মানুষের দুর্ভোগের সীমা নেই।
অন্যদিকে প্রচন্ড গরম বাড়ছে, বিদ্যুৎ সরবরাহ এমন দুরবস্থার কারণে অনেক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। অফিসিয়াল সময় বিদ্যুৎ লোড শোডিং হবার কারণে সরকারি দপ্তরে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
বিশেষ উল্লেখ ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের কষ্টের সীমা থাকে না বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে । বিদ্যুৎ নেই তাই হাসপাতালে দেখা গেছে দিনের বেলায় জরুরী বিভাগে রাতে অন্ধকার নেমে আসে।
জটিল রোগীদের সার্জারি করতে অনেক কষ্ট হয়। হাঁপানি শাষকষ্ট রোগীরা বিদ্যুৎ না থাকলে জরুরী ভাবে গ্রাস দিতে না পারলে মৃত্যুর আশংকা বেশি থাকে।
উল্লেখযোগ্য তথ্য বিবেচনায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের মেগাওয়াট ঘাটতি পূরণে সার্বিক ব্যবস্থা নেওয়া জরুরী।
আরও পড়ুন ইসলামপুর থানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.