প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোলের দোকানে আগুন

আলমগীর হোসেন , ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রুহিয়ার কর্ণফুলী বাজারের আল আমিন হোসেনের পেট্রোলের দোকান এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন ও আটোয়ারী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
শাহিন( শ্যামলী কাউন্টার) ও নুর আলম জানান,আমরা আমাদের দোকানে পাশে বসে ছিলাম। হঠাৎ পাশবতী কয়েকজন দোকানদার আগুন আগুন বলে দৌড়াদৌড়ি শুরু করে। পরে আউয়াল সহ কয়েক জন সহযোগিতায় পেট্রোলের দোকান থেকে তেল গুলো বের করে নিয়ে আসা হয়।
নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি জানান , এই বাজারে অগ্নিনির্বাপক সক্ষমতা ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার ছাড়াই মাত্র ৩শত ফিট দুরত্বে অতি দাহ্য জ্বালানি বিক্রির তিনটি বড় পয়েন্টে রয়েছে। পয়েন্টগুলোতে প্রায় ২০ হাজার অকটেন পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ রয়েছে। আবাসিক ওই এলাকার মধ্যে রয়েছে ব্যাংক, বীমাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যদি বড় রকমের কোন দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়ভার কে নেবে?
দোকানে মালিক আল আমিন বলেন, আগুন হঠাৎ কিভাবে লেগেছে তা বলতে পারছিনা। খুলা একটি ড্রামে ৫-৭লিটার জ্বালানি তেল ছিল আর সেই ড্রামে আগুল লাগে। তবে বড় কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
আটোয়ারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামাল হোসেন জানান, পেট্রোলের দোকানে আগুনের খবর পেয়ে ঘটনা স্থানে আমরা দ্রুত ছুটে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি ভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.