
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে জমি দখলের অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহন মিয়া।
বুধবার (২২মার্চ) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলানায়তনে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভোক্তভোগী কাউন্সিলর মোহন মিয়া।
তিনি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে।
এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তোলেও অপপ্রচার করছে। আমি কাউকে মারধর ও জমি দখল করিনি।
আমি আমার ক্রয়কৃত জমি চিহ্নিত করায় একটি মহল রাজনৈতিক ভাবে আমাকে হেয় করছে। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সরজমিনে তদন্ত করে নিরপেক্ষ একটি প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন।
সম্মেলনে পৌরসভা প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর খাজা আব্দুল্লাহ,সফিক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.