নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ মার্চ) দুপুর ১২ টায় পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের নিজ ঘর থেকে মনিরুল ইসলাম (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম কাগমারী গ্রামের সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, রোববার সকালে ঘরের দরজা না খুললে তার বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেও মনিরুল ইসলাম সারা না দেওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্নার সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী।
পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে দুুপুরের দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ধারণা মনিরুল ইসলাম তার বিবাহিত দুই বউ নিয়ে পারিবারিক অশান্তিতে ছিলেন। তাই আত্মহত্যা করতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা পরে বলা যাবে।
আরও পড়ুন ফেনী কমিউনিটি সেন্টার এসোসিয়েশনের নির্বাচন সভাপতি শামছুদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব খান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.