মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে উপজেলার শুক্রবার সকাল ৯:৩০ মি. গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের রেলগুমটি এলাকায় শ্যালিকাকে পিকনিকে নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নুরন্নবী ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন।
মৃত যুবক-নুরন্নবী ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে। আহত শ্যালিকা হাকিমপুর উপজেলার জালালপুর এলাকার এমদাদুল হকের মেয়ে হোসনে আরা (২০)।
পুলিশ জানায় , সকালে হাকিমপুরের জালালপুর থেকে একটি বাসে করে স্বপ্নপুরি পিকনিক স্পটে যা একটি গ্রুপ।
ওই পিকনিকে অংশ নিতে মোটরসাইকেলে শ্যালিকা হোসনে আরাকে নিয়ে স্বপ্নপুরি যাচ্ছিলেন নুরন্নবী।
মোটরসাইকেলটি বিরামপুর রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোছা. মনিরা পারভিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে নুরন্নবী মারা যান। সঙ্গে থাকা নারীর তেমন কোনো ক্ষতি হয়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, কোনো আপত্তি না থাকায় মরদেহ আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন বকশীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউ.পি ভূমি কর্মকর্তাকে মারধর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.