হোসেন শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
ইসলামপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, এমপি উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
রবিবার দুপুরে উপজেলার এম.এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজ, ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল , সরকারি ইসলামপুর কলেজ ও শেখ হাসিনা হেলথ ইনস্টিটিউট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর -শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড.বাকি বিল্লাহসহ আরও অনেকেই ।
আরও পড়ুন ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে মোবাইল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.