
খাদিজা আক্তার বিথী ॥
জামালপুরের বকশীগঞ্জে উপজেলার চর কাউরিয়া সীমারপাড় এলাকার বিশিষ্ট্য ব্যবসায়ী আবু সাঈদ (৬২) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৩০শে জানুয়ারি সোমবার দুপুরে গোঁয়ার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১:৩০ ঘটিকার সময় স্থানীয়রা বাড়ির পাশে একটি গোয়াল ঘরে আবু সাঈদের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, আবু সাঈদের মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.