নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারি বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিকে পুষ্প মাল্য দান, বর্ণাঢ্য শোভা যাত্রা,আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আগা সায়ুম।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, শামিম খন্দকার, বকশীগঞ্জ সসরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া, সাবেক ছাত্রলীগের নেতা মোশারফ হোসেন মিরাজ, বৃহত্তর মিরপুর থানা ১০ নং ওর্য়াড ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আরিফ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলভী তালুকদার, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুর জ্জামান আরিফ প্রমূখ।
এসময় উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক পনির আহম্মেদ।
আরও পড়ুনঃ ইসলামপুর যমুনার দ্বীপচর সাপধরী ইউনিয়নে উন্নয়ন মুলক কাজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.