হোসেন শাহ্ ফকির ,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩শিক্ষাবর্ষের ৩০৭টি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ইসলামপুর মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমাননের সভাপতিত্বে উপস্হিতি ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ(বিএসসি),
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের ফিল্ড অফিসার মোবারক হোসেন ও ইসলামপুর উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মোঃ সাইফুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার আলতাফুর রহমানসহ মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক মন্ডলী ও স্হানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.