আল কাদরি কিবরিয়া সবুজ, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার তুলসীঘাট এলাকায় সড়কের পাশে থাকা দোকানে ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসীঘাটে আসেন তিনি। এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তার ওপারে যাচ্ছিল টিয়া।
এদিকে আল রিয়াদ পরিবহনের একটি বাস আসতে দেখে সাবিনা দৌড়ে টিয়াকে সরিয়ে নিতে যান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, নানি আর নাতনি দু’জনকেই চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন ঝিনাইগাতীতে বনাঞ্চল এলাকায় রাবার ড্যাম/স্লুইচ গেইট নির্মাণ হলে বনের ক্ষতির সম্ভাবনা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.