
নিজস্ব প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০২২ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় জামালপুর জেলার
দেওয়ানগঞ্জ উপজেলায় তারাটিয়া বাজারে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সানন্দবাড়ী শাখার
উদ্যোগে ফ্রেশ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শামীম আহম্মেদ কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা
যাওয়ায় তার পরিবারকে দশ লক্ষ টাকা (নগদ) আর্থিক সহায়তা প্রদান করার দাবিতে অবস্থান
কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ গ্রহণ করেন অত্র এলাকার বিক্রয় প্রতিনিধিরা।এতে বক্তব্য রাখেন
সংগঠনের সভাপতি শামছুল হক মতিন, সহ-সভাপতি মহিউদ্দিন খান মনির, সাধারণ সম্পাদক
রায়হান আলী রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আরিফুল হাসান, সাংগঠনিক সম্পাদক লাভলু
হোসাইন প্রমূখ।
সকল বক্তাদের বক্তব্যে বিক্রয় প্রতিনিধিদের জান-মালের নিরাপত্তা,দূর্ঘটনায় ক্ষতিপূরণ,চাকরির
নিশ্চয়তা নিশ্চিত করণের দাবি পেশ করেন এবং বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আট দফা দাবি
মানার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.