আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধিঃ-
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ডের পাশে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালী বাজারের দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের পাশে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুইজন নিহত হন।
নিহতরা হলেন, কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের পুত্র নূরে আলম (৩৫) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর পুত্র রনি মিয়া (৩০)।
অপরদিকে গুরতর আহত পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
সাঘাটা থানার ওসি মতিউর রহমান সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন ভূয়া দাতা ও প্রতিষ্ঠাতা থাকায় দিঘীরপাড় ফাজিল মাদ্রাসা কমিটির বিরুদ্ধে মামলা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.