বিশেষ প্রতিনিধিঃজামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন সানন্দবাড়ী মৌলভীর চর রাস্তার
মধ্যপাড়া সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার সাহেবের বাড়ীর দক্ষিণ পাশে জিঞ্জিরাম নদীর
ব্যাপক নদী ভাঙ্গন
শুরু হয়েছে। ২০০৩ সালে এখানে সরকারী ভাবে ফেরীঘাট স্থাপন করা হয়। ফেরীঘাট ভাঙ্গন শুরু
হলে সরকারী ভাবে রক্ষার কোনো উদ্যোগ নেয়া হয় নি। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা
ও ফেরীঘাট রক্ষায় ততকালীন সমাজ সেবক জিয়াউল ইসলাম জিয়া একক প্রচেষ্টায় বাঁশের বেড়া,
গাছের ডালপালা দিয়ে শেষ রক্ষার বৃথা চেষ্টা করেন। চলতি বন্যা মৌসুমে স্রোতের টানে এলজিইডি
রাস্তা সহ ধ্বসে যায় প্রায় ২০০ মিটার জায়গা। এভাবে চলতে থাকলে দু-এক দিনের ব্যবধানে
সানন্দবাড়ী বাড়ীর সাথে ত্রিশটি গ্রাম সহ গাইবান্ধা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে।
চরআমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান নদী ভাঙ্গনের ফলে রাস্তা ক্ষতিগ্রস্থ
হওয়ার সাথে সাথেই মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, এলজিইডি কর্মকর্তা,
পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই কাজ করার আশ্বাস দিয়েছেন তারা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.